ফল খাওয়ার সঠিক সময় কখন?
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফল খেলেই হবে না, খেতে হবে সঠিক সময়ে। এতে সঠিক পুষ্টি মিলবে এবং সুস্থ থাকা সহজ হবে। আবার এমন কিছু সময় আছে যখন ফল খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যাদের কাশি বা কফের সমস্যা রয়েছে তারা সন্ধ্যা বা রাতে ফল খাওয়া থেকে বিরত থাকলেই ভালো। কারণ এসময় ফল খেলে বাড়তে পারে কাশি বা কফের সমস্যা। এছাড়া এই সময়ে ফল খেলে তা ঠিকভাবে হজম না-ও হতে পারে। যে কারণে আমাদের শরীর পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই এদিকে খেয়াল রাখতে হবে।
অনেকেই আছেন যারা ফল খাওয়ার বদলে ফলের রস করে খান এবং এটি বেশি স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফলের রস পান করার বদলে আস্ত ফল খাওয়াই বেশি উপকারী। যদিও এটি অনেকে জানেন না।
পুষ্টিবিদরা বলছেন, ফল চিবানোর মাধ্যমে এতে থাকা ফাইবার সরাসরি শরীরে পৌঁছে যায়। ফলে তা শরীরে সঠিকভাবে পুষ্টি দেয় এবং হজমে সহায়তা করে।
অনেকে খাবারের সঙ্গেই ফল খান। এটি করা যাবে না। মূল খাবার খাওয়ার আগে বা পরে বিরতি নিয়ে তবেই খেতে হবে। কারণ এমন অনেক খাবার আছে যেগুলো ফলের সঙ্গে খাওয়া স্বাস্থ্যকর নয়। তাই ঝুঁকি এড়াতে সেসব খাবার ফলের সঙ্গে না খাওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় মূল খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে ফল খেলে। এতে বদহজমের সমস্যা থেকে বাঁচা সহজ হবে। এছাড়া দুধ বা দইয়ের সঙ্গে ফল খাওয়া থেকে বিরত থাকুন।
খালি পেটে অনেকে ফল খান। সব ফলই খালি পেটে ক্ষতিকর নয়। তবে একেবারে খালি পেটে ফল না খাওয়াই ভালো। বিশেষ করে সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল খালি পেটে কখনোই খাবেন না। এতে অ্যাসডিটি বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়তে পারে। তাই খালি পেটে কমলা, লেবু, জাম্বুরা, আঙুর, আমড়া এবং এজাতীয় সব ফল এড়িয়ে চলুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)