ফরিদপুরে পেঁয়াজের মণে বেড়েছে ৪০০ টাকা
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার দর। গত ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণ প্রতি বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহাদুজ্জামান জানান, সাম্প্রতিক সময় যে দর যাচ্ছে তাতে চাষি পর্যায়ে বেশ ভালোই লাভ পাচ্ছে। কয়েক দিনের ব্যবধানে দুই হাজার টাকার পেঁয়াজ পাইকারি বিক্রয় হচ্ছে ২২০০ থেকে ২৬০০ টাকা দরে। যা খুচরা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি।
পেঁয়াজের এই দর বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার অনুপাতে সরবরাহ করে কমে যাওয়া।
মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরে নালারমোড় বাজারে পেঁয়াজ বেচতে আসা সালথার আটঘর ইউনিয়নের চয়ন শেখ। তিনি ১৭ মণ পেঁয়াজ নিয়ে বাজারে এসেছেন। তিনি জানান, ২৫০০ টাকা দরে বিক্রি করতে পেরেছি পেঁয়াজ, এতে আমি খুশি।
একইভাবে জানালেন জাকির মোল্লা, আলামিন মোল্লাসহ বেশ কয়েকজন। এই বাজারে খুব ভোর থেকে পেঁয়াজ চাষিরা তাদের ঘরে থাকা পেঁয়াজ কেউ ধামায় করে কেউ ভ্যানে করে কেউবা নছিমন করে বস্তা ভরে এই হাটে পেঁয়াজ নিয়ে আসছেন।
হাটটিতে প্রচুর সংখ্যক পেঁয়াজ ব্যবসায়ী থাকায় চাষিরা ভালো করে যাচাই-বাছাই করে বিক্রি করতে পারছেন তার উৎপাদিত কৃষি পণ্যটি। আর ব্যবসায়ীরা এখান থেকে পেঁয়াজ কিনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)