ফরিদপুরে আইনজীবীদের কোর্ট বর্জন, বিচার কাজ বন্ধ
ফরিদপুর সংবাদদাতা:
আইনজীবীরা ‘কোর্ট বর্জন’ করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এক বিচারকের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও চলছে।
এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। তাই সমিতি এক জরুরি সভা ডেকে ওই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।