ফরমালিন ব্যবহারের অতিরঞ্জিত খবরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আম ব্যবসায়ী ও চাষিরা
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বিদেশে আম রপ্তানি বাড়াতে প্যাকেজিং ও সংরক্ষণ সুবিধা বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানিয়েছে আম ব্যবসায়ীরা ও চাষিরা। পাশাপাশি ফরমালিনের ব্যবহারের নামে অতিরঞ্জিত খবর গণমাধ্যমে প্রচারে রাজশাহী অঞ্চলের আম ব্যবসায়ী ও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবে আম সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে যেসব দাবি উঠে আসে তা হলো- রাসায়নিক উপাদানের ব্যবহার সীমিত রেখে যথাযথ পরিচর্যার মাধ্যমে আম উৎপাদন করা, আমের প্যাকেজিং ব্যবস্থার উন্নয়ন করা, আম পরিবহনের জন্য আধুনিক যানবাহনের ব্যবস্থা করা ও বিমানের কার্গোতে আম পরিবহন ব্যবস্থা উন্নত-সহজতর করা, রপ্তানি উপযোগী আমের চাষ সম্প্রসারণ করা ও আম চাষি বিশেষ করে রপ্তানির জন্য আম চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, আম থেকে উৎপাদিত পণ্য যেমন জুস, জ্যাম, জেলি, আচার, ক্যান্ডির বিদেশে বাজার সম্প্রসারণ করা, আমভিত্তিক শিল্প স্থাপনে সহজ শর্তে ঋণ প্রদান করা ও আম রপ্তানির জন্য সব রপ্তানিকারকের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা এবং মানদ- ঠিক করে দেওয়া। এছাড়াও জৈব প্রযুক্তিনির্ভর আম উৎপাদন উৎসাহিত করা, আম সংগ্রহ, সংরক্ষণ, প্যাকিং ও পরিবহন বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২০২১ সালের দিকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সিলেট চট্টগ্রামে বিভিন্ন গাড়িতে আম যেত, তখন ফরমালিনের কথা বলে সব আম নষ্ট করে দেওয়া হতো। এ থেকেই বাংলাদেশের মানুষের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী আমের প্রতি আকর্ষণ কমে যায়।
সাংবাদিকরা অতিরঞ্জিতভাবে খবরগুলো প্রচার করার কারণেই রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা ও আম চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমি বুঝিয়ে বলি যে রাজশাহীর অঞ্চলের মানুষ আমে ফরমালিন ব্যবহার করেন না, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা এ ধরনের কাজ করে থাকে। ফলের জন্য আগে শ্যামপুরে কোয়ারেন্টাইন সেন্টার ছিল মাত্র একটি, সেটিও বন্ধ রয়েছে, যা সরকারের সাবেক কৃষি মন্ত্রী সফর করে দেখেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












