রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে
রাজধানীতে বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। এ ঝোড়ো হওয়ার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়া কিংবা উপড়ে পড়ার সংবাদ পাচ্ছে ফায়ার সার্ভিস।
ঢাকা শহরের ২৮টি ফায়ার স্টেশন থেকে গাছ সরানোর কাজ চলছে।
গতকাল সোমবার (২৭ মে) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর আব্দুর রহিম এসব তথ্য জানান।
কথিত পরিবেশবাদীদের কারণে সরকার অনেক স্থানে ঝুঁকিপূর্ণ ও বয়স্ক গাছ কেটে ফেলতে বাধার সম্মুখীন হচ্ছে। সড়কের পাশের এসকল গাছই ঝড়ের সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায় বলে পথচারীরা জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।