‘ফজু পাগলা’ উপাধি পেয়ে উচ্ছ্বসিত ফজলুর রহমান
নিজস্ব সংবাদদাতা:
সাম্প্রতিক রাজনীতিতে আলোচনায়- ‘ফজু পাগলা’। আর এই নামের নেপথ্যে আছেন বিএনপির কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তার এই উপাধি যেমন হঠাৎ এসেছে, তেমনি দ্রুত ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টকশো পর্যন্ত; সবখানেই এখন আলোচনায় ‘ফজু পাগলা’।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, ‘ফজু পাগলা! আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে! তাদের ধন্যবাদ দেই। আমির হামজা, আজহারী, তাদেরকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য।
ফজলুর রহমান তার এই উপাধিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পাগলা তো সাংঘাতিক একটা উপাধি। আমি এটা চিন্তা কইরা বের করেছি, আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারী লোকগুলো। এটা কিন্তু ঠিকই বলছে, কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হইছে।
অন্যদিকে দলীয় পদ স্থগিত থাকলেও ফজলুর রহমান থেমে থাকেননি। মাঠে-ময়দানে সক্রিয় এই নেতা এখন বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনে ভোটযুদ্ধে নামছেন। তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম। হাস্যরসের মধ্য দিয়েও মানুষকে সত্য কথা বলতে শিখেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।