পয়োনিষ্কাশন ব্যবস্থা বাড়ির মালিককেই করতে হবে -আতিক
নিজস্ব প্রতিবেদক:
পানি ও পরিবেশ দূষণ রোধে প্রতিটি আবাসিক ভবনে নিজস্ব পয়োনিষ্কাশন ব্যবস্থা চালু করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মুহম্মদ আতিকুল ইসলাম।
গতকাল জুমুয়াবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশ সাসটেইনেবল অ্যানার্জি উইক শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মুহম্মদ আতিকুল ইসলাম গ্রিন সিটি ও স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। এক শ্রেণির মানুষ যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘সবার ঢাকা’ অ্যাপ ব্যবহার করে উন্নত নাগরিক সুবিধা গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা ও নতুন নতুন উদ্ভাবনের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।