প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া ঢুকেছে ট্যানারিতে
ঈদুল আজহার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে সাভারের হেমায়েতপুর অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীতে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার বুধবার বিকাল পর্যন্ত দুই দিনে প্রায় ৫ লাখ পিস কাঁচা চামড়া ট্যানারিগুলোতে ঢুকেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) কর্তৃক আয়োজিত ঈদুল আজহা পরবর্তী এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
চামড়াবাহী ট্রাক ঢোকার সময় শিল্পনগরী ঘুরে দেখা যায়, ট্যানারিগুলোয় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে থরে থরে সাজানো হচ্ছে এসব চামড়া।
বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছে, সর্বশেষ আমাদের সাভার ট্যানারিতে প্রায় ৫ লাখ পিস চামড়া প্রবেশ করেছে। এবার দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। আমরা প্রান্তিক পর্যায়ে প্রত্যেক জেলায় ডিলারের মাধ্যমে পর্যাপ্ত লবণ সরবরাহ করার ব্যবস্থা করেছি এবং লবণের মূল্য গতবারের চেয়ে কেজিতে দুই টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশে কোথাও লবণ সংকটে পড়েছে এরকম রিপোর্ট পাইনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।