প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, তারা গেজেটেড কর্মকর্তা
নিজস্ব সংবাদদাতা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২৫০০/-৩০২৩০/-) থেকে ১০ম গ্রেড (স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
এদিকে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকার এ মঞ্জুরি জ্ঞাপন করেছে।
সব প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের হেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ শেষ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।