প্রসঙ্গ: শিক্ষক ছাত্রীর বাবার মত, অতঃপর শিক্ষক কর্তৃক ছাত্রী নিপীড়ন, সমাধান জেন্ডার সেপারেশন (১)
যারা এ ধরনের চিন্তা লালন করে, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন ও নিপীড়নের খবরাবর নিয়মিত রাখতো, তবে হয়ত এমন চিন্তা করতে পারতো না। আসুন গত কয়েক মাসের কিছু সংবাদ দেখি-
খবর-১ :
“নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম। বিভাগ অফিসে পরামর্শের জন্য গেলে অধ্যাপক নুরুল ইসলাম ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নেয়। একপর্যায়ে আপত্তিকর স্থানে স্পর্শ করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্রী। গত ২৮ নভেম্বর, ২০২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগপত্রে এসব কথা উল্লেখ করেছেন তিনি। (তথ্যসূত্র: বাংলানিউজ২৪ ডট কম, নভেম্বর ২৯, ২০২৩)
খবর-২:
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নিজ বিভাগের এক সাবেক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম অমিয় সৃজন সাম্য। সে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর।” (তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব, ১৮ নভেম্বর, ২০২৩)
খরব-৩:
“নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন চৌধুরীর প্রমোশন তিন বছরের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। (তথ্যসূত্র: ডেইলি ক্যাম্পাস, ৩১ অক্টোবর ২০২৩)
গত কয়েক মাসে সংবাদ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রী নিপীড়নের ঘটনা মাত্র ৩টি আসলেও, বাস্তবে এর সংখ্যা আরো অনেক বেশি। কারণ সবাই অভিযোগ করতে চায় না। সম্প্রতি একটি জরিপে এমন তথ্য দেখা গেছে, “যৌন নিপীড়নের শিকার হলেও বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ ছাত্রীই অভিযোগ করেন না। ” (তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ২২ ডিসেম্বর ২০২৩)
তার মানে দেখা যাচ্ছে, “শিক্ষক পিতার সমতুল্য, তাই শিক্ষকের সামনে পর্দা করার দরকার নেই”- এ কথাটা মোটেও বাস্তবসম্মত নয়। কারণ কতিপয় শিক্ষকের দ্বারা ছাত্রীরা ঠিকই নির্যাতন বা নিপীড়নের শিকার হচ্ছে, সুতরাং পুরুষ শিক্ষকের সামনে পর্দা করার গুরুত্ব কিছুতেই হ্রাস করার সুযোগ নেই।
-রাফসানজানি।
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।