ভিকারুননিসা স্কুলে লম্পট শিক্ষকের কৌশল থেকে শিক্ষা
সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা স্কুলে এক লম্পট শিক্ষক ধরা পরে, যে অসংখ্য ছাত্রীকে শারীরিকভাবে হয়রানি করেছে। অনেক ছাত্রী সেই লম্পট শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছে। ঐ শিক্ষকের নাম মুরাদ সরকার। প্রতিটি ছাত্রী জানিয়েছে, ঐ শিক্ষক তাদের শরীরে হাত দেয়ার সময় বলতো- আমি তোমার বাবার মত। সুতরাং বাবা যেভাবে সন্তানকে আদর করে, আমিও তোমাদের সেভাবে আদর করতে পারি। নাউযুবিল্লাহ!
এজন্য শিক্ষক হচ্ছে বাবার মত, এই যুক্তি দিয়ে যারা ছাত্রীদের বেপর্দা করতে বলে, তারা আসলে লম্পট প্রকৃতির এবং লম্পটরাই লাম্পট্য চালিয়ে যাওয়ার এ ধরনের কুযুক্তি ব্যবহার করে।
আসলে দ্বীন ইসলামে কার সামনে কতটুকু পর্দা করতে হবে তার নির্দেশনা সুস্পষ্টভাবে আছে। মাহরাম, গাইরে মাহরামের বিষয়গুলো স্ব বিস্তারে বর্ণনা হয়েছে। এর বাইরে পিতার সমতুল্য, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের মা, ধর্মের বাবা, উকিল বাবা ইত্যাদি যুক্তি ব্যাখ্যা দিয়ে পর্দাকে নরম করার কোনই সুযোগ নেই। বরং এ কুযুক্তি দ্বারাই সমাজে নানাবিধ অপরাধ ও লাম্পট্যের ঘটনা ঘটে।
তবে ভিকারুননিসা স্কুলের জন্য এমন ঘটনা বার বার ঘটে যাওয়া সমাজকে ভিন্ন বার্তা দেয়। কারণ ভিকারুননিসা স্কুল শুধুমাত্র ছাত্রীদের স্কুল। সেখানে কোন ছাত্র নেই। কিন্তু শিক্ষকদের মধ্যে পুরুষ আছে। সেই পুরুষ শিক্ষকরাই ছাত্রীদের নির্যাতন করছে। এর আগে ভিকারুননিসায় শিক্ষক পরিমল জয়ধর দ্বারা অসংখ্য ছাত্রী নিপীড়নের ঘটনা সবার জানা। শুধু স্কুল নয়, মাদরাসায় পুরুষ শিক্ষকদের দ্বারা ছাত্রী নিপীড়নের ঘটনা প্রায় খবরে আসে। আসলে গার্লস স্কুল বা কলেজ বা মাদরাসার শিক্ষক ও স্টাফদেরও মহিলা হওয়া উচিত। বাংলাদেশে এখন পর্যাপ্ত মহিলা শিক্ষিকা ও স্টাফ আছে। এ অবস্থায় গার্লস স্কুল, কলেজ বা মাদরাসায় পুরুষ শিক্ষক বা স্টাফ থাকবে কেন? অর্থাৎ যে কোন প্রতিষ্ঠানে জেন্ডার সেপারেশন যদি করা হয়, তবে পুরোপুরি জেন্ডার সেপারেশন করা উচিত। সেটা স্কুল-কলেজ-মাদরাসা কিংবা বিশ্ববিদ্যালয় অথবা মহিলা বাজার, মহিলা পরিবহন, মহিলা হাসপাতাল প্রতিটি স্থানে কর্মকর্তা, কর্মচারী সবাই মহিলা হতে হবে। একজন পুরুষ ঢুকলেই সেখানে অনৈতিক ঘটনা কিংবা নিরাপত্তাহীনতার সুযোগ থাকবে।
আরেকটি বিষয় না বললেই নয়, বর্তমান নতুন কারিকুলামে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন শিক্ষা দেয়ার নামে ‘প্রজনন শিক্ষা’ প্রবেশ করানো হয়েছে। ফলে বাচ্চাদের সামনে প্রাপ্ত বয়স্ক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেই আলোচনা শিক্ষক করতে পারে, অথবা সহপাঠীরা মিলে গ্রুপ ডিসকাশন করে করতে পারে। এখানে উল্লেখ করার মত বিষয় হলো, সম্প্রতি ভিকারুননিসা স্কুলের লম্পট শিক্ষক মুরাদ সরকার কোন কৌশলে ছাত্রীদের টার্গেট করতো সেটা খুব গুরুত্বপূর্ণ। সে ক্লাসের মধ্যে ছাত্রীদের ‘অশ্লীল কৌতুক’ বলতো। সেই কৌতুক শুনে ছাত্রীদের মুখভঙ্গী বা আচরণ দেখে টার্গেট করতো এবং পরবর্তীতে নানান কায়দায় তাদের সাথে অপকর্ম সারতো। এই ‘অশ্লীল কৌতুক’টাই হচ্ছে সূচনা, যা লম্পটদের শিকার খুজে পাওয়ার উপলক্ষ্য।
তাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার বিকল্প নেই।
-হাবীবুর রহমান।
আরও পড়ুন
সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম!
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।