মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
সুওয়াল-জাওয়াব

প্রসঙ্গ: কোন সন্তানকে বেশী সম্পদ দেয়া কোন সন্তানকে কম সম্পদ দেয়া

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:৩৮
প্রসঙ্গ: কোন সন্তানকে বেশী সম্পদ দেয়া কোন সন্তানকে কম সম্পদ দেয়া
সুওয়াল: কোন পিতা-মাতা যদি ওয়ারিশ সূত্রে সম্পদ কোন সন্তানকে কম দেয় আর কোন সন্তানকে বেশি দেয়। এটা কি পিতা-মাতার জন্য সঠিক হবে?

জাওয়াব: সন্তান অর্থাৎ ছেলে বা মেয়ে পিতা-মাতা উনাদের (স্থাবর-অস্থাবর) সম্পত্তিতে কে কতটুকু অংশ পাবে তা স্বয়ং যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يُوصِيْكُمُ اللَّهُ فِيْ أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে আদেশ মুবারক করেন, তোমাদের সন্তানদের (ওয়ারিশি স্বত্ব পাওয়ার) ব্যাপারে যে, পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান হবে। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১)
কাজেই, পিতা কিংবা মাতা কারো জন্য কোন সন্তানকে অর্থাৎ ছেলে হোক অথবা মেয়ে হোক কাউকেই মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নির্ধারিত অংশ থেকে সম্পদ কম দেয়া অথবা কোন সন্তানকে অর্থাৎ ছেলে হোক অথবা মেয়ে হোক কাউকেই বেশি দেয়া কখনোই জায়িয হবে না। তা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক উনার চরম খিলাফ বা বিরোধী হওয়ার কারণে হারাম ও কবীরাহ গুনাহ হবে এবং পরকালে কঠিন আযাবের সম্মুখিন হবে। (দলীলসমূহ: তাফসীরে আহকামুল কুরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারী, তাফসীরে দুররে মানছূর, রুহুল মায়ানী, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, ফতওয়ায়ে আলমগীরী, শামী, আইনুল হিদায়া, দুররুল মুখতার, রদ্দুল মুহতার, এনায়া, কেফায়া, নেহায়া ইত্যাদি)

সুওয়াল: সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে কোন পিতা-মাতা যদি কোন সন্তানকে বেশি দেয়ার ওছীয়ত করে যায় সেক্ষেত্রে উক্ত ওছীয়ত কি পুর্ণ করা যাবে? জানতে বাসনা রাখি।

জাওয়াব: সাধারণত কেউ কাউকে ওসীয়ত করলে তা পূরণের ক্ষেত্রে কোন রকম শরঈ বাধা-নিষেধ না থাকলে, যাকে বা যাদেরকে ওসীয়ত করা হয়েছে তাদের জন্য ওসীয়তকারীর ওসীয়ত পূরণ করাটা ওয়াজিব। কিন্তু ওছীয়তকারীর ওছীয়ত যদি সম্মানিত দ্বীন ইসলাম উনার খিলাফ বা বিরোধী হয় তাহলে সে ওছীয়ত কখনোই পূরণ বা পালন করা যাবে না। সেটা পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী যে কারোরই ওছীয়ত হোক না কেন।
এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَّإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
অর্থ: “আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সৎব্যবহার করার নির্দেশ মুবারক দিয়েছি। কিন্তু যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার কোশেশ করে, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের কথা মান্য করো না। ” (পবিত্র সূরা আনকাবুত শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ
অর্থ: “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হুকুম অমান্য করে কোন সৃষ্টির আনুগত্য করা জায়িয নেই। ” (বুখারী শরীফ, মিশকাত শরীফ)
প্রতিভাত হলো, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিপরীত কারো কোন আদেশ, ওছীয়ত মান্য করা, পালন বা পূরণ করা জায়িয নেই।
কাজেই, পিতা-মাতার কোন সন্তানকে সম্পদ বেশি দেয়ার ওছীয়ত করা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অর্থাৎ সম্মানিত দ্বীন ইসলাম উনার সুস্পষ্ট বিরোধী। তাই উক্ত ওছীয়ত কখনোই পূর্ণ করা যাবে না। উক্ত অবৈধ ওছীয়ত পুরা করলে সংশ্লিষ্ট প্রত্যেকেই কবীরা গুনাহে গুনাহগার হবে। এবং পরকালেও কঠিন আযাবের সম্মুখিন হবে। (দলীলসমূহ: তাফসীরে আহকামুল কুরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারী, তাফসীরে দুররে মানছূর, বুখারী শরীফ, ফতহুল বারী, উমদাতুল ক্বারী, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, ফতওয়ায়ে আলমগীরী, শামী, আইনুল হিদায়া, বাহরুর রায়িক, দুররুল মুখতার, রদ্দুল মুহতার, এনায়া, কেফায়া, নেহায়া ইত্যাদি)

সুওয়াল: যদি পিতা-মাতা ছেলে-মেয়েদেরকে বাড়ী করার জন্য জমি দেয়; সামনের জমির দাম বেশি হওয়ার কারণে প্রত্যেকেই সেটা নিতে চায়। এখন বড় ছেলে সংসার দেখাশুনা করার কারণে বড় ছেলেই কি সামনের জমির হক্বদার হবে? নাকি অন্যান্যরাও হক্বদার হবে?

জাওয়াব: উক্ত সামনের জমির হক্বদার শুধু বড় ছেলে হবে তা নয়। বরং পিতা-মাতার যতজন সন্তান বা ওয়ারিছ রয়েছে প্রত্যেকেই উক্ত সামনের জমির সমান হক্বদার হবে।
উক্ত সামনের জমিতে সকলের বাড়ী করা সম্ভব নয় সেহেতু উক্ত সামনের জমি বড় ছেলেকে বাড়ী করার জন্য দেয়া যাবে এই শর্তে যে, উক্ত সামনের জমির যে দাম তা হিসাব করে অন্য জমির দামের সাথে মিলিয়ে যে পরিমাণ দাম বা টাকা বেশি হবে সে পরিমাণ টাকা অথবা টাকার অনুপাতে জমি অন্য ছেলে-মেয়ে ও ওয়ারিছদেরকে দিয়ে দিলে জায়িয হবে। (দলীলসমূহ: তাফসীরে আহকামুল কুরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারী, তাফসীরে দুররে মানছূর, বুখারী শরীফ, ফতহুল বারী, উমদাতুল ক্বারী, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, ফতওয়ায়ে আলমগীরী, শামী, আইনুল হিদায়া, বাহরুর রায়িক, ফতহুল ক্বাদির, দুরুরল মুখতার, রদ্দুল মুহতার, বেনায়া, এনায়া, কেফায়া, নেহায়া ইত্যাদি)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৩৯ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪০ মিনিট আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে