সম্পাদকীয়-২
প্রসঙ্গ: গর্ভাবস্থায় চিন্তা, অনুভব, অনুভূতি এবং আমলের প্রতি দ্বীন ইসলামের গুরুত্ব
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বিশ্বে প্রতি মিনিটে ২৫০ শিশু জন্মগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশে প্রতি মিনিটে জন্ম নেয় ৯ শিশু। পাকিস্তানে প্রতি মিনিটে জন্ম নেয় ১২ শিশু। নাইজেরিয়ায় প্রতি মিনিটে জন্ম নেয় ১৫ শিশু। এভাবে মুসলিম বিশ্বেই প্রায় দেড়শত শিশুর জন্ম হয়।
অপরদিকে জাপান, চিন, অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্যসহ গোটা অমুসলিম বিশ্বেই জন্মহার ২.১ এর নীচে গেছে। তারা এখন সন্তান হওয়ার জন্য বিশেষ বকশিষ দিচ্ছে। জাপান, প্রথম সন্তান হলে এককালীন ১ লাখ ইয়েন। পঞ্চম সন্তানের জন্য এককালীন ৪ লাখ ইয়েন বকশিষ দিচ্ছে।
চীনও বিভিন্ন প্রনোদনা ঘোষণা করছে। তারা এখন মানব সন্তানের গুরুত্ব বুঝছে। ম্যালথাসবাদ যে মহা ভূল ও মহাবিলাসী তা মর্মে মর্মে বুঝছে।
কিন্তু মুসলমান এখনও মর্ম উপলব্ধি করছে না। পাশাপাশি মুসলমান মায়েদের গর্ভাবস্থা যে অনেক বেশী গুরুত্বপূর্ণ তা অনুভূতি বা আমলে মোটেই নিচ্ছে না। অথচ ইসলামে গর্ভাবস্থার চিন্তা-আমলের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সাইয়্যিদাতুনা হযরত মরিয়ম আলাইহাস সালাম তিনি যখন হামেলা অবস্থায় ছিলেন তখন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-“আর আপনি খেজুর গাছের গুঁড়ি ধরে ঝাঁকান, তা থেকে আপনার ওপর টাটকা খেজুর পড়বে। তা খান, পান করুন এবং মনকে ঠান্ডা রাখুন। ” (পবিত্র সূরা মারইয়াম শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৫-২৬)
পবিত্র কুরআন শরীফের এই আয়াত শরীফের আমল মুসলমানদের মাঝে নেই বললেই চলে। গর্ভবতী নারীদেরকে গর্ভাবস্থায় প্রচুর খেজুর খাওয়াকে আবশ্যকীয় করে নিতে হবে।
মুসলমান সমাজে গর্ভাবস্থাকে দ্বীনি আলোকে বিবেচনার ইলিম-আমল লক্ষ্য করা যায় না। কথিত আলেম সমাজ ‘গর্ভাবস্থার’ কোনো ওয়াজ করে না। অথচ পবিত্র কুরআন শরীফে এ বিষয়ে স্পষ্টভাবে অনেক আয়াত শরীফ বিদ্যমান।
“তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। ” (পবিত্র সূরা লুকমান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪)
“আয় আমার পালনকর্তা! আপনার পক্ষ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। ” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৮)
একজন গর্ভবতীর জন্য মহান আল্লাহ পাক তিনি পুরস্কার ঘোষণা করেছেন। কষ্টের কারণে সে অফুরন্ত ছওয়াব পায়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নারী ছাহাবী হযরত সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বলেছেন, আপনাদের কেউ কি এতে খুশি নন যে তিনি এখন স্বামী কর্তৃক গর্ভবতী হন এবং স্বামী উনার প্রতি সন্তুষ্টও থাকেন? তখন (এই গর্ভকালীন) তিনি মহান আল্লাহ পাক উনার পথে সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো ছওয়াব পাবেন। উনার যখন প্রসবব্যথা শুরু হয়, তখন উনার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসী জানে না।
আমাদের দেশের কথিত আলেম সমাজ: মেয়েদের স্বাভাবিক মাজুরতা, দুধপান, শবে বরাত, শবে ক্বদর ইত্যাদি দিনের আলোচনা করেন।
কিন্তু গর্ভাবস্থায় মেয়েদের সতর্কতামূলক আমল বা বিশেষ আমল সম্পর্কে কোনো নছীহত করেন না। গর্ভাবস্থার চিন্তাও যে সন্তানের আকৃতি, রং চেহারা, মানসিকতা তথা প্রবৃত্তির উপর গভীর প্রভাব ফেলে সে বিষয়ে আলোকপাত করা হয় না। উল্টো গর্ভবতী মুসলিম মায়েরা এখন আরো বেশী ফেইসবুক-ইউটিউব, নাচ-গান, সিনেমা সম্পৃক্ত হয়। সে কারণে মুসলিম নবজাতকরা এখন মায়ের পেট থেকেই ক্রীড়াবিদ, নায়িকা, গায়িকার প্রতিভা তথা প্রায়ই অমুসলিমপন্থী হয়েই জন্ম গ্রহণ করে। নাউযুবিল্লাহ! পরিণত বয়সে মর্দে মুজাহিদ হওয়ার বিপরীতে কাফির মুশরিকদের বন্ধু হিসেবেই নিজেকে জাহির করে। নাউযুবিল্লাহ! যে কারণে পৃথিবীতে ৩০০ কোটি মুসলমান থাকার পরও অমুসলিমদের কাছে বার বার মার খায়। মুসলমানদের, মুসলমান হিসেবে চিহ্নিত করা কঠিন হয়। সত্যিকার মুসলমান খুজে পাওয়া দায় হয়।
এ অবস্থা থেকে উত্তরণ লাভ করতে হলে মুসলমান মা গণের গর্ভবতী অবস্থাকে বিশেষভাবে আমলে নিতে হবে। অতীতে এরকম আমল তথা গর্ভাবস্থায় পবিত্র কুরআন শরীফ পড়ার আমলের ফজীলত হিসেবেই কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি, মির্জা মাজহার জান জানান শহীদ রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকেই ৩০ পারা হাফেজ হয়ে পয়দা হয়েছেন। পাশাপাশি গাউছুল আ’যম বড় পীর ছাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনিও ১৮ পারা হাফেজ হন।
নিকট ইতিহাসে মাদারজাদ বা মায়ের রেহেম থেকে ওলীআল্লাহ হওয়ার কথাটা আগে শোনা যেতো। কিন্তু এখন গর্ভাবস্থায় আমল ছেড়ে দেয়ার পর এখন আর মুসলিম সমাজে এ কথা শোনা যায় না।
বর্তমান বিশ্বে মুসলমানদের যে দুরাবস্থা তাতে মুসলমানদের সোনালী দিন ফিরিয়ে আনতে হলে সত্যিকার মুসলিম প্রজন্ম পেতে হলে, এ যুগের মুসলিম মা গণের তাই গর্ভাবস্থায় বিশেষ ইসলামী ইলিম-আমল, মহব্বত মা’রিফাতে মশগুল থাকতে হবে, থাকার চিন্তা করতে হবে এবং সব গর্ভবতী মহিলাদের এ বিষয়ে বিশেষ জজবা দিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












