প্রশ্নফাঁস করে পাসপোর্ট অফিসের গার্ডও কয়েক কোটি টাকার মালিক
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ জুলাই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার ১৭ জনের একজন শাহাদাত। সে কাজ করে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপত্তাকর্মী বা গার্ড হিসেবে। পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে গড়েছে অনেক সম্পদ।
শাহাদাতের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে তার আছে একটি বাড়ি, দাম কয়েক কোটি টাকা। নারায়ণগঞ্জে কিনেছে কয়েক বিঘা জমি।
গত ৬-৭ বছরে শাহাদাত ১০-১২ কোটি টাকার সম্পদ গড়েছে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে। তাকে এসব কাজে সহায়তা করতো পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মামনুর রশিদ। তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সিআইডি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।