প্রশাসনের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবি অটোরিকশা চালকদের
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনের সব ধরনের হয়রানি বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান।
তাদের দাবিগুলো হলো-
১) ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করা। ব্লু-বুক না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর থেকে কোনো সিএনজিচালিত অটোরিকশা বন্ধ বা উচ্ছেদ চলবে না।
২) ঢাকা শহরের আয়তনের সঙ্গে সমন্বয় রেখে আরও ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের নামে অনুমোদন দেওয়া এবং লেন বা বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়া।
৩) সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করা এবং আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া।
৪) বিআরটিএ'র নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করা।
৫) প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করা।
৬) পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং মামলা ও মিটার মামলা বন্ধ করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।