‘প্রভাবশালী চক্র প্রতিটি পণ্যের বাজারে সিন্ডিকেট গড়ে তুলেছে’
দেশে উৎপাদিত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পর সরকার বেশকিছু পণ্যের আমদানির অনুমতি দিয়েছে। এর পরপর আশ্চর্যজনক ভাবে এসব পণ্যের দরপতন ঘটেছে। অর্থনীতিবিদ ও বাজার পর্যবেক্ষকরা বলছেন, এসব ঘটনা থেকে খাদ্যসহ বিভিন্ন পণ্যের মূল্যস্ফীতির নেপথ্যে বাজার কারসাজির মুখ্য ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাদের ভাষ্য, প্রভাবশালী চক্র প্রতিটি পণ্যের বাজারে পৃথক সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা সুযোগ পেলেই নানা অজুহাতে বিভিন্ন পণ্যের বাজার অস্থিতিশীল করে তুলে নিজেদের ফয়দা লুটছে। যা নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে মূল্যস্ফীতির একাধিক কারণ রয়েছে। এর মধ্যে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, চাহিদা এবং সরবরাহের মধ্যে ব্যবধান, আমদানিজনিত চাপ ও বাজার কারসাজি উল্লেখযোগ্য।
অর্থনীতিবিদরা অনেকেই মনে করেন বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা গেলে সরবরাহ পর্যায়ে ঘাটতি দূর করা সম্ভব হবে। সেই সঙ্গে অবৈধ মজুতদারি বন্ধ করতে হবে। এ চক্রই বিভিন্ন ক্ষেত্রে বাজার অস্থিতিশীল করে তুলছে। অথচ নানা ধরনের স্বার্থের দ্বন্দ্ব ও গোষ্ঠী স্বার্থের কারণে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ব্যবসায়ীদের অতিমুনাফা নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। এমনকি তেল-গ্যাসের মতো যেসব খাত সরকারের নিজের নিয়ন্ত্রণে, সেসব খাতেও আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সুবিধা জনগণকে দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে না পারলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি বিক্রির নামে জনগণের অর্থ লুণ্ঠন বন্ধ হবে না।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যে অজুহাত তুলে মূল্যস্ফীতি বাড়ার কথা বলা হলেও তা যে সঠিক নয়, তার অসংখ্য প্রমাণ রয়েছে। এর উদাহরণ তুলে ধরে তারা বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেল, পাম তেল, চিনি, আটা তৈরির গম, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা ও মটরের ডাল- এই আটটি পণ্যের দাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়কার তুলনায় উল্লেখযোগ্য হারে কমলেও দেশের বাজারে তার কোনো সুফল পাওয়া যায়নি। পেঁয়াজ কিংবা সয়াবিন তেলের দাম বিশ্ববাজারে কমলেও দেশে উল্টো বেড়েছে। চিনির দাম বিশ্ববাজারে যা বেড়েছে, দেশে বেড়েছে তার দ্বিগুণ। ডালের দাম বিশ্ববাজারে যে হারে কমেছে, দেশে সে হারে কমেনি।
চিনির বাজারেও যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তা বাজার পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতীয়দের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে চিনি কিনতে হচ্ছে। সরকার যখন ব্যবসায়ীদের কথামতো চিনির দাম কেজিপ্রতি ১২০ টাকা ঘোষণা করে, তার আগে থেকেই দেশের বাজারে চিনি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে চিনির এই অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। চিনি-সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ানোর কথা বলা হলেও এর নেপথ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো বেসরকারি আমদানিকারকদের ওপর একক নির্ভরশীলতা। যা বাজার কারসাজিকে সহজ করেছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।