প্রবল চাপের মুখে আন্দোলনকারীদের সাথে বসার প্রস্তাব মোদি সরকারের
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। বুধবার (২২ জুলাই) আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য সরকার চারটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলে।
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলে, ককরোচ জনতা পার্টি এবং ছাত্র বিক্ষোভকারীদের প্রতি বড় ধরনের সৌহার্দ্যপূর্ণ বার্তা দিয়ে সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। সরকার বুধবার বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। আমাদের সকল তরুণ বন্ধুদের প্রতি এটি একটি স্থায়ী আমন্ত্রণ। সরকার আন্দোলনকারীদের সুবিধামতো যেকোনো সময়ে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
সে বলে, এই আলোচনায় সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও যোগ দেবে। আলোচনা নাড্ডার কার্যালয়ে অথবা বাসভবনে হতে পারে। সরকার কোনো প্রতিপত্তির কথা বলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে আমরা একটি সমাধানের দিকে এগোব। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নেয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর এটি একটি অংশ।
এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলে, পুলিশ বৃহস্পতিবার আমাদের জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আমাদের সাথে আলোচনা করতে চায়। আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তাঁরা যদি কথা বলতে চায়, তবে সেই আলোচনা যন্তর মন্তরে হওয়া উচিত।
প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র’র পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে। রাস্তায় নেমেছে লাখো শিক্ষার্থী।
বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ’কে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ অবস্থানে প্রবেশ করে সহিংসতার অভিযোগ তোলে।
এদিনও পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন বিরোধীরা। চলমান আন্দোলনের মুখে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে গুজরাটের কসাই মোদি। সে লেখে, যারা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর দায় সারা বিবৃতির তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তরুণদের ভবিষ্যত নষ্টের জন্য মোদিকেই দায়ী করে আবারও শিক্ষার্থীদের কাছে তাকে ক্ষমা চাইতে বলেছেন কংগ্রেস নেতা।
এদিকে টানা ২৫ দিন ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ না নেয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট আশ্বাস পেলেই সে অনশন ভাঙবে।
শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলন ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউড তারকা সালমান খান, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকে যন্তর মন্তরে গিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












