প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে -ইসি মাসউদ
নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমান মাসউদ বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার কমিশন সেটা করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত সুষ্ঠু হবে। নির্বাচনের জন্য যে সমস্ত প্রস্তুতি নেয়া দরকার কমিশনার সে সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আজকে ভোট কেন্দ্র বা ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। সুষ্ঠু ভোট গ্রহণে সকলের সহযোগিতা দরকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।