প্রধানমন্ত্রী ফেব্রুয়ারিতে জার্মানি যাবেন -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ফেব্রুয়ারিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাইডলাইনে দেশটির চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনা চলছে বলেও জানান তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই দুই দেশের রাষ্ট্রদূত তোলেনি। উল্টো জার্মানি ও ফ্রান্সের সরকার প্রধানের অভিনন্দন বার্তার লিখিত কপি আমার কাছে পৌঁছে দিয়েছে দুই রাষ্ট্রদূত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।