প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী
রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে ‘অ-কৌশলগত ‘পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার’-এর ব্যবহারিক প্রশিক্ষণ’।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেয়। মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে ‘যুদ্ধাংদেহি বিবৃতি’ বলে অভিহিত করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্টের ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘পশ্চিমা’ হুমকির জবাবে ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে পরমাণু সামরিক মহড়া শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলো। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলো, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলেছে, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের আরও গভীরে প্রবেশ করা থেকে বিরত রাখতে পুতিনের একটি সতর্কতা সংকেত হিসাবে এই মহড়াটি নকশা করা হয়েছে। পশ্চিমারা কিয়েভকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে তবে সেনা পাঠানো থেকে বিরত রয়েছে।
রুশ মন্ত্রণালয় বলেছে, রুশ ফেডারেশনের বিরুদ্ধে পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির জবাবে রুশ রাষ্ট্রের আঞ্চলিক অখ-তা ও সার্বভৌমত্ব নিঃশর্তভাবে নিশ্চিত করার জন্য অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ব্যবহারের জন্য ইউনিট ও সরঞ্জাম যে প্রস্তুত রয়েছে, তা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।
ইউক্রেন সংলগ্ন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলেও মহড়া চলছে।
রাশিয়া গত বছর বলেছিলো, বেলারুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেই বেলারুশও মহড়ায় অংশ নেবে।
কৌশলগত বা অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি পুরো শত্রু শহর নিশ্চিহ্ন করার জন্য নকশা করা। কিন্তু কৌশলগত অস্ত্রের চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী। তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।