পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সার্ক মহাসচিব
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ মে, ২০২৪ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)এর মহাসচিব গোলাম সারওয়ার তার প্রথম পাকিস্তান সফরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে অভিনন্দন জানিয়েছেন। সার্কের ১৫তম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম সারওয়ার। দেশটির প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সার্কের মহাসচিব সংগঠনটিকে কার্যকর ও পুনরুজ্জীবন দান করতে যথাযথ ভূমিকা পালন করবেন।
মহাসচিব বাংলাদেশের বিষয় উল্লেখ করলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তার উষ্ণ শুভেচ্ছা জানান এবং বলেন যে, পাকিস্তান বাংলাদেশের সাথে তার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়।
আঞ্চলিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের অপার সম্ভাবনা রয়েছে। তিনি সার্ককে এ অঞ্চলের অগ্রগতি ও সমৃদ্ধির মাধ্যম হিসেবে দেখতে তার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন।
তিনি সার্ক সনদের নীতি ও উদ্দেশ্যের প্রতি পাকিস্তানের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, সার্ক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পাকিস্তান তার যথাযথ ভূমিকা পালন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)