স্বীয় বাড়িতে বাড়িতে এবং রাস্তায় রাস্তায় মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। কাজেই ‘মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাহ্ শরীফ বিরোধী কোনো আইন পাশ হবে না।’ এই
প্রতিশ্রুতি বদ্ধ সরকারের জন্য আবশ্যক হচ্ছে শতকারা ৯৮ ভাগ মুসলমান এবং রাষ্ট্রদ্বীন ইসলাম উনার এ দেশের সমস্ত মুসলমান উনাদের জন্য স্বীয় বাড়িতে বাড়িতে এবং রাস্তায় রাস্তায় মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার সুব্যবস্থা করা (১)
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نحرتُ هَهُنَا وَمِنى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي رِحَالِكُمْ وَوَقَفْتُ هَهُنَا وعرفةُ كلُّها موقفٌ ووقفتُ هَهُنَا وجَمْعٌ كلُّها موقفٌ
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি এখানে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী মুবারক করেছি। আর সম্মানিত ও পবিত্র মিনা উনার পুরাটাই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার স্থান মুবারক। তোমরা তোমাদের বাড়িতে বাড়িতে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করো। আমি (সম্মানিত ও পবিত্র ‘আরাফাহ্ উনার) এই স্থান মুবারক-এ সম্মানিত অবস্থান মুবারক করেছি। সম্মানিত ও পবিত্র ‘আরাফাহ্ উনার পুরাটাই অবস্থানস্থল। আমি (সম্মানিত ও পবিত্র মুয্দালিফাহ্ উনার) এই স্থান মুবারক-এ সম্মানিত অবস্থান মুবারক করেছি। সম্মানিত ও পবিত্র মুয্দালিফাহ্ উনার পুরাটাই অবস্থানস্থল।” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم قَالَ وَقَفْتُ هَا هُنَا بِعَرَفَةَ وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ وَوَقَفْتُ هَا هُنَا بِجَمْعٍ وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ وَنَحَرْتُ هَا هُنَا وَمِنى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِى رِحَالِكُمْ
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি সম্মানিত ও পবিত্র ‘আরাফাহ উনার এই স্থান মুবারক-এ সম্মানিত অবস্থান মুবারক করেছি। সম্মানিত ও পবিত্র ‘আরাফাহ উনার পুরাটাই অবস্থানস্থল। আমি সম্মানিত ও পবিত্র মুয্দালিফাহ্ উনার এই স্থান মুবারক-এ সম্মানিত অবস্থান মুবারক করেছি। সম্মানিত ও পবিত্র মুয্দালিফাহ্ উনার পুরাটাই অবস্থানস্থল। আমি এখানে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী মুবারক করেছি। আর সম্মানিত ও পবিত্র মিনা উনার পুরাটাই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার স্থান মুবারক। তোমরা তোমাদের বাড়িতে বাড়িতে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করো।” সুবহানাল্লাহ! (আবূ দাউদ শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَن حَضْرَتْ جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كُلُّ عَرَفَةَ مَوْقِفٌ وَكُلُّ مِنى مَنْحَرٌ وَكُلُّ الْمُزْدَلِفَةِ مَوْقِفٌ وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত ও পবিত্র ‘আরাফাহ্ উনার পুরাটাই অবস্থানস্থল মুবারক, সম্মানিত ও পবিত্র মিনা পুরাটাই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার স্থান মুবারক, সম্মানিত ও পবিত্র মুঝদালিফাহ্ পুরাটাই অবস্থানস্থল এবং মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার সমস্ত প্রশস্ত গিরিপথ রাস্তা এবং মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার স্থান মুবারক।” সুবহানাল্লাহ! (আবূ দাউদ শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَن حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَن حَضْرَتْ الْفَضْلِ بن عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْدَفَهُ غَدَاةَ جَمْعٍ خَلْفَهُ فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ قَالَ رَمَاهَا مِنْ تَحْتِهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ تَكْبِيرَةً ثُمَّ نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ نَحَرْتُ هَهُنَا وَمِنى كُلُّهَا مَنْحَرٌ فَانْحَرُوا فِي مَنَازِلِكُمْ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ও পবিত্র মুয্দালিফাহ্ উনার মধ্যে সম্মানিত অবস্থান মুবারক করার দিন সকালে উনার সম্মানিত বাহন মুবারক উনার পিছনে হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে আরহণ মুবারক করিয়েছেন। জাম্রাতুল ‘আক্বাবাহ্ পর্যন্ত (সমস্ত স্থানে) কঙ্কর নিক্ষেপ করার সময় সম্মানিত তালবিয়াহ্ মুবারক পাঠ করেছেন। হযরত ফযল ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাতটি স্থানে কঙ্কর নিক্ষেপ মুবারক করেছেন। প্রত্যেকটি কঙ্কর নিক্ষেপ করার সময় এক বার করে সম্মানিত তাকবীর মুবারক দিয়েছেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী মুবারক করেন। তারপর ইরশাদ মুবারক করেন, আমি এখানে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী মুবারক করেছি। আর সম্মানিত ও পবিত্র মিনা পুরাটাই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করার স্থান মুবারক। তোমরা তোমাদের বাড়িতে বাড়িতে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানী করো।” সুবহানাল্লাহ! (আল মু’জামুল কাবীর লিত্ ত্ববারনী ১৩/১৯০)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












