প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিবৃতির পর এবার আইআরজিসি নিশ্চিত করলো, তারা প্রতিবেশী দেশে আর হামলা করবে না। আইআরজিসি বলেছে, ‘আমরা প্রতিবেশীদের সার্বভৌমত্বকে সম্মান করি, তবে যদি আক্রমণ অব্যাহত থাকে তবে সমস্ত মার্কিন-ইসরায়েল ঘাঁটি এবং স্বার্থ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বার্তা প্রকাশের পর আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর থেকে আল জাজিরার কাছে এ ধরনের একটি বিবৃতি এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ বন্ধ করার অনুমোদন দিয়েছে। যদি সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না আসে তাহলে সেখানে কোনো হামলা হবে না।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের বক্তব্যের পর, সশস্ত্র বাহিনী আবারও ঘোষণা করছে যে তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আগ্রাসনমূলক কোনো কিছু করেনি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, যদি পূর্ববর্তী শত্রুতামূলক কর্মকা- অব্যাহত থাকে, তাহলে স্থল, সমুদ্র ও আকাশে অপরাধী আমেরিকা এবং ভুয়া ইহুদীবাদী সরকারের সমস্ত সামরিক ঘাঁটি এবং স্বার্থকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও বিধ্বংসী হামলার আওতায় আনা হবে।’
এর আগে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া রেকর্ডকৃত ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত নমনীয় সুরে বলেন, ‘প্রতিবেশী দেশগুলো, যারা আমাদের হামলার শিকার হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি। আমাদের কোনো প্রতিবেশী দেশ দখলের বিন্দুমাত্র অভিপ্রায় আমাদের নেই। আমাদের লক্ষ্য আমেরিকার ঘাঁটি এখান থেকে উচ্ছেদ করা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)