প্রতিবেশী দেশগুলোর জন্য ‘ট্রানজিট গেটওয়েতে’ রূপান্তর হচ্ছে মোংলা বন্দর
নিজস্ব সংবাদদাতা:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা এখন প্রতিবেশী দেশগুলোর জন্যও একটি কৌশলগত ট্রানজিট গেটওয়ে হিসেবে আবির্ভূত হচ্ছে। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের সঙ্গে সড়ক, নদী ও রেলপথে উন্নত সংযোগের মাধ্যমে এ বন্দর আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন রহমান জানান, পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়িত হলে জেটি পর্যন্ত ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটসহ ১০০টিরও বেশি অতিরিক্ত জাহাজ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৩০টি অতিরিক্ত জাহাজ পরিচালনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মোংলা বন্দরকে বিশ্বমানের আধুনিক বন্দরে রূপান্তরের জন্য বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতের উন্নয়নের জন্য নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।