ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা:
প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশে তীব্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গতকালও বিক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ ও বিবৃতিতে দলগুলোর দাবি, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ পূর্বপরিকল্পিত। ভারত এখনো মনে করছে তাদের বন্ধুত্ব শেখ হাসিনার সঙ্গে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছে সেটা সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়। এ ধরনের নজিরবিহীন হামলা ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন, ১৯৬১’ এর সুস্পষ্ট লঙ্ঘন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নেত্রকোণায় ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদ এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা শহরের বড় বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
প্রতিবাদ জাতীয় ঐক্যের ডাক ১২ দলীয় জোটের:
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট। একই সঙ্গে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ এবং ত্রিপুরার সব হোটেলে বাংলাদেশিদের অবস্থান করতে না দেওয়ায় প্রতিবাদ জানায় তারা।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় নেতারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থে অন্তবর্তীকালীন সরকারের ভারতের সামনে নমনীয় ও নতজানু হওয়ার কোনো সুযোগ নেই। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুদেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে।
নিন্দা জাতীয় মুক্তি কাউন্সিলের:
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার ভারতের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকাদ- (ফ্ল্যাগ পোল) ভাঙচুর করেন, জাতীয় পতাকার অবমাননা করেন এবং কমিশনের ভেতরে সহায়-সম্পত্তির ক্ষয়ক্ষতি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও সহিংস বিক্ষোভ করেছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা। ভারত সরকারের ইন্ধনে এসব সহিংস বিক্ষোভ, হামলা হয়েছে, তা বুঝতে কারও জ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। এ হামলা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা।
মুক্তি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস লঙ্ঘন করে গতকাল আগরতলায় যা ঘটেছে, এর বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন সরকার শুধু গতানুগতিক বিবৃতি দিয়ে ক্ষ্যান্ত হবে, নাকি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে, দেশবাসী সেটা জানতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












