প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে -ডিএমপি কমিশনার
প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
গতকাল ইয়াওমুল খামীছ (বৃহস্পতিবার) রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতির তিনি বক্তব্যে এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ১২টি থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি।
তিনি বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ডিএমপি অতি দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করেছে। এসব অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া সন্ত্রাসবাদ দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি। ডিএমপির কাউন্টার টেররিজম সন্ত্রাসবাদকে সফলতার সঙ্গে দমন করেছে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল। এছাড়া গুজব ও সাইবার ক্রাইমের মতো অপরাধ ডিএমপি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। সাইবার ক্রাইম প্রতিরোধে ডিএমপি ওয়ান স্টপ সাইবার সেন্টার চালু করতে যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।