প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের জীবন যাবে, এটাই যেনো নিয়তি -জিএম কাদের
দুর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের জীবন যাবে, এটাই যেনো নিয়তি। কারো যেনো কোন দায় নেই, নেই কোন প্রতিকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
শোকবার্তায় জিএম কাদের বলেন, প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।