প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
নিজস্ব প্রতিবেদক:
জামাত প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করলেও আড়ালে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
তিনি বলেছেন, ‘প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা মানে ওপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?’
গত বুধবার এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, জামাত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত বিরোধীদল। রাজনৈতিক দল হিসেবে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ বা বৈঠক করাটাকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না।
তিনি লেখেন, সম্প্রতি জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকে হয়েছে। এই বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে।
‘কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা মানে উপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?, যোগ করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র।
তিনি আরও লেখেন, ‘রাজনীতিতে যোগাযোগ থাকতেই পারে। কিন্তু প্রকাশ্য বক্তব্য ও গোপন তৎপরতার মধ্যে এতটা বৈপরীত্য থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। জামাত যদি ভারতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রকাশ্যেও তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।’
পোস্টের শেষে আবু হানিফ লেখেন, ‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামাত ভ-ামি করছে, অন্যদিকে আড়ালে আবার যোগাযোগ করছে, এ ধরনের দ্বিচারিতা থেকে জামায়াতে ইসলামীর সরে আসা উচিত।’
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।