প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেলের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত ১১ থেকে ১৫ মে হাওয়াইয়ের হনোলুলুতে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে’ (পিএসিএস-২৬) অংশ নেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।