৪৭তম বিসিএস:
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে তিন হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেয়ার কথা ছিল। পরে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৬৬৩টি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মাত্র এক হাজার ৩০২ জন প্রার্থীকে এই বিসিএসে নিয়োগে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি দুই হাজার ৩৪৩টি ক্যাডার পদে নিয়োগে যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। অথচ এ বিসিএসে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। তাতে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তার মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হয়েছেন।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, বিভিন্ন ক্যাডারে মোট তিন হাজার ৬৬৩টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৩২০ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। কয়েকটি কারিগরি বা পেশাগত ক্যাডারে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৩৪৩টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য লোকবল পাওয়া যায় না। সবাই সাধারণ ক্যাডারে আবেদন করেন, সেখানে যেতে চান। বিগত কয়েকটি বিসিএসের ফল খেয়াল করলে দেখবেন এ ধরনের সংকট আগে থেকেই চলে আসছে। এটি ক্রমে আরও বাড়ছে। এবার খুব বেশি সংকট দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা লাখে লাখে গ্র্যাজুয়েট তৈরি করছি। কিন্তু এক্সপার্ট তৈরি হচ্ছে না যে, বিশেষ কাজের যেসব ক্ষেত্র সেখানে ওই ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েট নেই। অথবা প্রাথমিক আবেদনে হয়তো তারা থাকেন, কিন্তু প্রিলি ও লিখিত পরীক্ষা উতরে আসতে পারেন না। বিষয়টি নিয়ে পিএসসিও উদ্বিগ্ন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ নিয়ে হয়তো নির্দেশনা চাওয়া হতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)