পোলিও-হামের টিকা নেয়া বাধ্যতামূলক করা যাবে না -মার্কিন টিকা কমিটির প্রধান
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
টিকা বা ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিয়ে এবার যুক্তরাষ্ট্রের টিকা-সংক্রান্ত ফেডারেল প্যানেলের চেয়ারম্যান মিলহোয়ান একটি বিস্ফোরক মন্তব্য করেছে।
ট্রাম্প প্রশাসনের তৈরি করা অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস (এসিআইপি)-এর নেতৃত্বদানকারী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ মিলহোয়ান বলেছে, টিকা নেবে কি নেবে না এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ব্যক্তির অধিকারকে সংক্রামক রোগে অসুস্থতা বা মৃত্যুর আশঙ্কার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত।
মিলহোয়ান বলেছে, পোলিও ও হাম, এমনকি সব রোগের বিরুদ্ধেই টিকা ঐচ্ছিক হওয়া উচিত এবং কেবল একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শের ভিত্তিতে তা দেওয়া উচিত।
সে বলেছে, যদি কোনো পছন্দের সুযোগ না থাকে, তাহলে ‘ইনফর্মড কনসেন্ট’ কেবল একটি ভ্রান্ত ধারণা। সম্মতি ছাড়া এটি এক প্রকার ‘মেডিক্যাল ব্যাটারি’ (অনুমতিহীন শারীরিক হস্তক্ষেপ)।
তবে ডা. মিলহোয়ান মনে করছে, বর্তমানে যেভাবে সরকারি স্কুলে ভর্তি হতে টিকা বাধ্যতামূলক করা হয়েছে, তার পরিবর্তে টিকাকে ঐচ্ছিক করলে শেষ পর্যন্ত জনস্বাস্থ্যের ওপর আস্থা ফিরিয়ে আনবে।
ডা. মিলহোয়ান আরও দাবি করেছে, সে এমন তথ্য দেখেছেন যা কোভিড টিকা থেকে শিশুদের মধ্যে ‘খুব বড় ধরনের মৃত্যুঝুঁকির ইঙ্গিত’ দেয়।
সে বলেছে, একাধিক টিকার মাধ্যমে বারবার রোগপ্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করলে অ্যালার্জি, হাঁপানি ও একজিমার ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগও দেখা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)