পেট্রোবাংলাকে বছরে ১৫ লাখ টন এলএনজি সরবরাহ করবে সামিট, প্রাথমিক চুক্তি সই
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনকে (পেট্রোবাংলা) একটানা দেড় দশক বা ১৫ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের কাজ পাচ্ছে সামিট গ্রুপ। ২০২৬ সালের অক্টোবর থেকে বছরে ১৫ লাখ টন এলএনজি সরবরাহ করবে তারা। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে এ- সংক্রান্ত প্রাথমিক চুক্তি হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।
আজিজ খান সিঙ্গাপুরে রয়টার্সের এক সাংবাদিককে বলেন, এক মাসের কম সময়ের মধ্যে চুক্তিটি সরকারের মন্ত্রিসভা অনুমোদন দিতে পারে বলে তার প্রত্যাশা। যদিও পেট্রোবাংলাকে সরবরাহের জন্য কোন দেশ থেকে এলএনজি সংগ্রহ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি। এর ফলে যেকোনো স্থান থেকে এলএনজি সংগ্রহের সুযোগ পাবে কোম্পানিটি, এমনটাই বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
অবশ্য সামিট গ্রুপ পেট্রোবাংলাকে কী দামে এলএনজি সরবরাহ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি আজিজ খান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।