দাম নেই, রপ্তানি কম :
পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছে ভারতের কৃষকরা
, ১৩ মার্চ, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের ফলন নিয়ে বিপাকে রয়েছে কৃষকরা। পেঁয়াজের দাম মুখ থুবড়ে পড়েছে। দাম এতটাই কমেছে যে, কৃষকরা প্রতি কেজি মাত্র দু-তিন রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় ক্ষেতেই নষ্ট হচ্ছে অনেকের ফসল।
মহারাষ্ট্রের নাসিক জেলার কৃষক কৃষ্ণ ডোংরে এবার সপরিবারে তার পেঁয়াজ চাষের জমিতে দহন ‘অনুষ্ঠান’ করেছিলো। সে মূলত খড়কুটার বদলে পুড়িয়েছে নিজের ক্ষেতের প্রায় ১৫ হাজার কেজি পেঁয়াজ পুড়িয়ে।
ডোংরে বলেছে, পেঁয়াজের দামের যা অবস্থা, তাতে হয়তো আত্মহত্যাই করতে হতো। সেটি করতে পারলাম না। তাই হাতে গড়া ফসলই শেষ করে দিলাম।
ট্র্যাক্টর চালিয়ে ফসল নিজেই নষ্ট করে দিয়েছে নাসিকের নাইপালা গ্রামের আরেক কৃষক রাজেন্দ্র বোঢ়গুঢ়ে।
এ বছর মহারাষ্ট্রে কৃষকরা প্রতি কেজি মাত্র দুই বা তিন রুপি দর পাচ্ছিলো দু’দিন আগেও। তাতে চাষের খরচ তো উঠছেই না, উল্টো আড়তে পৌঁছে দিতে গেলে লোকসানের বোঝা আরও বাড়বে। তাই ক্ষেতেই পেঁয়াজ নষ্ট করে ফেলছে কৃষকরা।
স্থানীয় ব্যবসায়ীরা বলছে, দুবাই হয়ে পাকিস্তানে যেতো তাদের পেঁয়াজ, শ্রীলঙ্কাতেও রপ্তানি হতো। কিন্তু ওই দুই দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে আর পেঁয়াজ পাঠানোর ঝুঁকি নিতে চাচ্ছে না ব্যবসায়ীরা। আবার বাংলাদেশেও ভারতীয় পেঁয়াজের রপ্তানি কমে গেছে।
কৃষি বিশেষজ্ঞ দেবেন্দ্র শর্মা বলেছে, এ বছর শুধু যে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা ফসলের দাম না পাওয়ায় তা নষ্ট করে দিচ্ছে তা নয়। প্রায় সব রাজ্যেই কৃষকরা ফসল নষ্ট করছে দাম না পাওয়ার কারণে।
সে বলেছে, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ এই বিরাট অঞ্চলের আলু চাষিদের অবস্থা দেখুন। তারাও দাম না পেয়ে রাস্তায় আলু ফেলে দিচ্ছে।
কয়েকদিন আগে ছত্তিশগড় ও তেলেঙ্গানা ঘুরে এসেছে এই কৃষি বিশেষজ্ঞ। সে বলেছে, সেখানে দেখলাম টমেটো চাষিরা ফসল নষ্ট করে ফেলছে। মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের অবস্থা তো দেখছিই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)