পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের
‘বীরত্বের মহাকাব্য রচনা করতে চলেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা’
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৯অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তীব্র বোমা হামলার মাঝেই গাজায় বিস্তৃত পরিসরে স্থলভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে হামাসের শামরিক শাখা কাসাম ব্রিগেডেস বিবৃতিতে জানিয়েছে, “উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে। ”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আল-কাসাম ব্রিগেডস এবং সমস্ত ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে (ইসরায়েলের) আগ্রাসনের মোকাবিলা করতে এবং প্রতিহত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। ”
‘বীরত্বের মহাকাব্য রচনা করতে চলেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা’
হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল তাদের সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে নিজেদেরকে বিজয়ী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধে হামাস বীরত্বের মহাকাব্য রচনা করার পথে রয়েছে।
গত জুমুয়াবার সংগঠনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওসামা হামদান এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসী অপরাধী নেতানিয়াহু গাজার জনপ্রিয় এই সংগঠনের ওপর চাপ সৃষ্টি করে এবং উপত্যকার জনগণের বিরুদ্ধে তার সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে বিজয়ের একটি চিত্র তৈরির চেষ্টা করছেন। কিন্তু ভোরের সময় ঘনিয়ে আসছে, সারাবিশ্ব গাজায় প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের বীরত্বপূর্ণ মহাকাব্যের প্রভাব দেখতে পাবে। "
হামদান বলেছেন, ইসরাইল বলেছে যে, আজকের রাতের অভিযান পরিকল্পিত স্থল আক্রমণ নয়, যাতে এটি ব্যর্থ হলে নিজেকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে না হয়।
তিনি আরো বলেন, অপরাধী নেতানিয়াহু গাজাবাসীর বিরুদ্ধে তার সন্ত্রাসী অপরাধের চিত্র বহির্বিশ্বে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিন্তু ইনশাল্লাহ তিনি তাতে সফল হবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)