রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, সকাল ৬:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৫

নিজস্ব সংবাদদাতা:
পুলিশের নতুন ইউনিফর্মের জন্য নোমান গ্রুপের সরবরাহ করা কাপড়ের মান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় চুক্তিতে উল্লেখিত মানের ঘাটতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিফর্মের কাপড়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ময়েশ্চার ম্যানেজমেন্ট বা আর্দ্রতা শোষণক্ষমতা। শরীর থেকে নির্গত ঘাম দ্রুত শোষণ ও উপরে ওঠানোর ক্ষমতার ওপরই কাপড়ের কার্যকারিতা নির্ভর করে। বিশেষ করে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কাপড়ের দামও সাধারণ কাপড়ের তুলনায় বেশি হয়ে থাকে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন ইউনিফর্ম নির্ধারণের পর কাপড় সরবরাহের দায়িত্ব দেওয়া হয় নোমান গ্রুপকে। কিন্তু বিভিন্ন ইউনিট থেকে কাপড়ের মান নিয়ে অভিযোগ আসতে শুরু করলে তা পুনরায় পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, চুক্তি অনুযায়ী শার্টের কাপড়ে সুতার ঘনত্ব থাকার কথা ছিল ২০৫ জিএসএম (ক্ট৫)। কিন্তু পরীক্ষায় তা পাওয়া গেছে ১৯৩ জিএসএম। অর্থাৎ প্রতি পোশাকে ৭ জিএসএম কম রয়েছে।
এছাড়া চুক্তি অনুযায়ী আর্দ্রতা শোষণক্ষমতা থাকার কথা ছিল ৬ থেকে ১০ সেন্টিমিটার। নির্ধারিত পরীক্ষাপদ্ধতিতে কাপড়ের এক অংশ ১ সেন্টিমিটার পানিতে ভিজিয়ে ১০ মিনিট ঝুলিয়ে রাখলে তা ৫-১০ সেন্টিমিটার পর্যন্ত আর্দ্রতা শোষণ করার কথা। কিন্তু পরীক্ষায় দেখা গেছে, সরবরাহ করা কাপড়ে শোষণক্ষমতা রয়েছে মাত্র ৪ দশমিক ৫ সেন্টিমিটার। ফলে দীর্ঘ সময় ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে গিয়ে সদস্যরা অস্বস্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
বস্ত্র খাতসংশ্লিষ্টরা জানান, কাপড়ে ৭ জিএসএম ঘাটতি মানে একই পরিমাণ সুতা দিয়ে বেশি সংখ্যক পোশাক তৈরি সম্ভব। উদাহরণস্বরূপ, আগে যেখানে এক কেজি কাপড়ে ১০টি শার্ট তৈরি হতো, জিএসএম কম হলে সেখানে ১৩টি পর্যন্ত তৈরি করা যেতে পারে। এতে আর্থিক অনিয়মের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তারা মন্তব্য করেন।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের জন্য সাত লাখ মিটার আয়রন টিসি প্লেইন ফ্যাব্রিক কিনতে ব্যয় হয়েছে ৩০ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। এছাড়া ১ লাখ ৭৫ হাজার মিটার টিসি টুইল কমব্যাট ফ্যাব্রিক কিনতে ব্যয় হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। জেলা পুলিশের জন্য ১০ লাখ ২০ হাজার মিটার কফি টিসি টুইল কাপড় কেনা হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ ১৯ হাজার টাকায়। একইসঙ্গে মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের জন্য পাঁচ লাখ মিটার কফি টিসি টুইল ফ্যাব্রিক কেনা হয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২৪ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২৫ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২৬ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২৬ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২৭ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২৮ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২৯ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২৯ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৩০ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে