সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ৪১ শতাংশ বেড়ে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে ৩ হাজার ৬শ' কোটি টাকা জমা করেছে। যা ২০২১ সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত দ্বিতীয় সর্বোচ্চ অর্থ।
যদিও গ্রাহক আমানত হিসাবে কার কত অর্থ আছে, তা জানা যাচ্ছে না। তবে, দেশটির ব্যাংকগুলোতে জমা পড়া এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেছেন, এলসির মাধ্যমে আন্ডার বা ওভার ইনভয়েসিংয়ে অনেক টাকা অবৈধ উপায়ে চলে যায়। সবাই মনে করে সুইজারল্যান্ড নিরাপদ।
জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ঋণের অবস্থা বেসরকারি খাতে খুবই খারাপ। বলা যায়, ইতিহাসে একেবারে তলানিতে আছে। সেই জায়গায় এ ধরনের প্রবণতা বেড়ে গেলে দেশীয় অর্থনীতি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে।
গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য বিশ^জুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো। এখন কর ফাঁকি ও অর্থপাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। ২০১৮ সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন বা স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান ব্যবস্থা চালু করেছে।
চুক্তির আওতায় ২০২৫ সালে ১০১টি দেশের প্রায় ৩৪ লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য পোপন রাখা হয়েছে। অর্থপাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
ড. আইনুল ইসলাম বলেন, কোনো কূটনৈতিক সমস্যা বা আমাদের দক্ষতার অভাব আছে কি না; যেখানে ১০০টার মতো দেশ চুক্তিতে আছে, তারা কিন্তু বছর শেষে প্রতিবেদনে কাদের নাম আছে তা দেখতে পারে। তখন তারা এটি খতিয়ে দেখতে পারে।
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, বাংলাদেশ-সুইজারল্যান্ডের কোনো চুক্তির বিষয়ে নির্বাচিত সরকার ভেবে দেখতে পারে। এতে স্বচ্ছতা আসবে, কোথায় কী গেলো জানা যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের সাড়ে ৯৮ শতাংশই ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)