‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঢাকার যানজটের জন্য এসব টার্মিনালকে দায়ী না করে যানবাহন ও পরিবহন খাতের সামগ্রিক অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার সরকারি পরিকল্পনা জনভোগান্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করে পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
সংস্থাটি বলছে, কার্যকর পরিকল্পনা এবং পর্যাপ্ত গণপরিবহন সংযোগ নিশ্চিত না করে শুধু টার্মিনালগুলো শহরের প্রান্তে কাঁচপুর, হেমায়েতপুর, টঙ্গী ও কেরানীগঞ্জে- সরিয়ে নিলে যানজট সমস্যার টেকসই সমাধান হবে না। বরং মানুষের যাতায়াতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতি বাড়বে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সই করা এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
আইপিডির মতে, ২ কোটির বেশি জনসংখ্যার ঢাকা মহানগরীর যাতায়াতব্যবস্থাকে টেকসই করতে শহরের বর্ধিত এলাকায় নতুন বাস ডিপো ও বাস টার্মিনাল নির্মাণ প্রয়োজন। তবে বিদ্যমান চারটি বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং পরিকল্পনার দৃষ্টিকোণ থেকেও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নয়। তাই এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত চারটি টার্মিনালই মূল শহর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। এসব এলাকা থেকে ঢাকার কেন্দ্রীয় অংশে পৌঁছাতে মানসম্মত ও সাশ্রয়ী গণপরিবহন পর্যাপ্ত নয়। রাতের বেলায় নিরাপত্তাঝুঁকিও রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা-যাওয়া করা স্বল্পবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন।
আইপিডি মনে করে, সরকারের যেকোনো সিদ্ধান্ত নগর, পরিবহন ও আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
বাস টার্মিনাল স্থানান্তর বিষয়ে আইপিডির পর্যবেক্ষণ ও মতামতগুলো হলো-
সংযোগ পরিবহনব্যবস্থা বা ফিডার সার্ভিস এবং ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ সংকট: দূরপাল্লার যাত্রীরা শহরের প্রান্তের নতুন টার্মিনালে নামার পর যদি মূল শহরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত মেট্রোরেল, বিআরটি বা সুশৃঙ্খল লোকাল বাস না থাকে, তাহলে তারা চরম ভোগান্তিতে পড়বেন। রাতের বেলায় এ সমস্যা আরও প্রকট হবে।
আর্থিক ব্যয় ও যাতায়াত সময় বৃদ্ধি: টার্মিনাল দূরে সরিয়ে নেওয়া হলে যাত্রীদের সিএনজি, অ্যাপভিত্তিক যানবাহন বা অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে মূল শহরে প্রবেশ করতে হবে। এতে খরচ ও সময় দুটোই বাড়বে।
যানজট বাড়ার আশঙ্কা: যাত্রীরা ছোট ছোট যানবাহনে মূল সড়কে আসা-যাওয়া করলে সড়কের ওপর চাপ বাড়বে। ফলে শহরের প্রবেশমুখ ও বিভিন্ন সড়কে যানজট আরও বাড়তে পারে।
গণপরিবহনের ওপর অতিরিক্ত চাপ: ঢাকার অভ্যন্তরীণ বাসসেবা ও মেট্রোরেল নেটওয়ার্ক এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ অবস্থায় প্রতিদিনের বিপুলসংখ্যক দূরপাল্লার যাত্রীর চাপ নগরের গণপরিবহনব্যবস্থা সামাল দিতে পারবে না।
নিরাপত্তা ও নারী-শিশু-বয়স্কদের ভোগান্তি: প্রান্তিক টার্মিনালগুলো থেকে মূল শহরে প্রবেশের সংযোগ সড়ক নিরাপদ না হলে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগবেন।
আইপিডি বলছে, বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পক্ষে যুক্তি হিসেবে শহরের প্রান্তে টার্মিনাল থাকার পরিকল্পনার কথা বলা হলেও গাবতলী, সায়দাবাদ ও গুলিস্তান একসময় ঢাকার প্রান্তবর্তী এলাকাই ছিল। নগর উন্নয়নে নিয়ন্ত্রণের অভাবে ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বিস্তৃত হয়েছে। ফলে এখন টার্মিনাল সরানোর কথা বলা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












