দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
নিজস্ব সংবাদদাতা:
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এ ছাড়াও পোল্ট্রির গোশত ও ডিম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহারের মাধ্যমে খাদ্য খরচ ৮ থেকে ১০ ভাগ কমিয়ে আনার কথাও জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালায় এ কথা বলেন গবেষক ও বিজ্ঞানীরা।
কর্মশালায় সাশ্রয়ী মূল্যে পোল্ট্রির রেশনে ফিড এডিটিভিস ব্যবহার করার মাধ্যমে নিরাপদ পোল্ট্রির গোশত ও ডিম উৎপাদন বৃদ্ধি করা হয়। উল্লেখ্য যে, পোল্ট্রি উৎপাদনে খাদ্য খরচ কমাতে প্রকল্পের আওতায় ব্লাক সোলজার ফ্লাই ব্যবহার করে খাদ্য খরচ প্রায় ৮-১০ ভাগ হৃাসের তুলে ধরা হয়। পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন শিক্ষা সফর, প্রযুক্তি প্রশিক্ষণ, সেমিনার ও সভার মাধ্যমে সংশ্লিষ্ট জনবল ও খামারীদের দক্ষতা উন্নয়ন করা হয়।
বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, ‘প্রকল্পের আওতায় বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে হস্তান্তরের পাশাপাশি প্যাটেন্টভুক্ত করার জন্যও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় দেশি-বিদেশি বেশ কিছু জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। প্রকল্পের আওতায় যে সকল খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, তাদের অনেকেই উদ্যোক্তা হয়ে উঠেছেন। প্রকল্পের আওতায় যে সব যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করা হবে এবং প্রকল্পের আওতায় কর্মরত দক্ষ জনবল যেনো ভবিষ্যতে সংরক্ষণ করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।’
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।