পুরুষ ও মহিলা পরস্পর কাদের সাথে দেখা করা বা দেখা দেয়া জায়িয
, ২৭ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
ক. একজন পুরুষ কর্তৃক যতজন মহিলাকে দেখা জায়িয।
(১) মা (আপন ও সৎ উভয়েরই দেখা করা জায়িয)।
(২) দাদী, পরদাদী (এভাবে যত উর্ধ্বে যাক)।
(৩) নানী, পরনানী (এভাবে যত উর্ধ্বে যাক)
(৪) মেয়ে (বৈপিত্রেয়া, বৈমাত্রিয়া মেয়ে ও দুধ মেয়েও শামিল)
(৫) পুতনী (এখানে দুধ ছেলে ও বৈমাত্রেয়া ও বৈপিত্রেয় ছেলের মেয়েও শামিল)
(৬) নাতনী (এখানে দুধ মেয়ে ও বৈপিত্রেয়া মেয়ের মেয়েও শামিল)
(৭) বোন (তিন প্রকারঃ আপন, বৈমাত্রিয়া বোন ও বৈপিত্রিয়া বোন শামিল)
(৮) ফুফু (আপন ফুফু, বৈমাত্রিয়া ফুফু, বৈপিত্রিয়া ফুফু ও দুধ ফুফু শামিল)
(৯) খালা (আপন খালা, বৈমাত্রিয়া খালা, বৈপিত্রিয়া ও দুধ খালা শামিল)
(১০) ভাতিজী (ভাতিজীর মেয়ে যত নিম্নে যাক)
(১১) ভাগ্নী (ভাগ্নীর মেয়ে যত নিম্নে যাক)
(১২) দুধ মা (আড়াই বছরের মধ্যে যার দুধ পান করা হয়েছে)।
(১৩) দুধ বোন (আপন বোনের মত দুধ বোনকে দেখা জায়িয)।
(১৪) শাশুড়ী (এখানে শুধু আপন শাশুড়ী উদ্দেশ্য, সৎ শাশুড়ীকে দেখা হারাম)
(১৫) যে আহলিয়া বা স্ত্রীর সাথে মিলামিশা করা হয়েছে তার অন্য পক্ষের মেয়ে।
(১৬) ঔরষজাত পুত্রের বধু বা আহলিয়া (এখান থেকে পালক পুত্রের আহলিয়াকে বাদ দেয়া হয়েছে)
(১৭) দুধ পুত্রের বধু বা স্ত্রী।
(১৮) অতি বৃদ্ধা মহিলা, যাদের প্রতি তাকালে আকর্ষন বিকর্ষনে পরিণত হয়।
খ.একজন মহিলা যতজন পুরুষকে দেখতে পারে বা দেখা দিতে পারে।
(১) পিতা (আপন ও মায়ের পূর্বের আহাল বা স্বামী উভয়েরই দেখা করা জায়িয)।
(২) দাদা (পর দাদা এভাবে যত উর্ধ্বে যাক)
(৩) নানা (পর নানা এভাবে যত উর্ধ্বে যাক)
(৪) ছেলে (বৈপিত্রেয়, বৈমাত্রেয় ও দুধ ছেলে সকলেই শামিল)।
(৫) নাতী বা পৌত্র (এখানে দুধ ছেলে, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ছেলের ছেলেও শামিল)।
(৬) নাতী বা দৌহিত্র (এখানে দুধ মেয়ে, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় মেয়ের ছেলেও শামিল)।
(৭) ভাই (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই শামিল)
(৮) চাচা (আপন, বৈমাত্রেয়, বৈপিত্রেয় ও দুধ চাচা শামিল)
(৯) মামা (আপন, বৈমাত্রেয়, বৈপিত্রেয় ও দুধ মামা শামিল)
(১০) ভাতিজা (ভাতিজার ছেলে যত নিম্নে যাক)
(১১) ভাগিনা (ভাগিনার ছেলে যত নিম্নে যাক)
(১২) দুধ পিতা (আড়াই বছরের ভিতরে যার আহলিয়ার (স্ত্রীর দুধ পান করা হয়েছে)।
(১৩) দুধ ভাই (আপন ভাইয়ের মত দুধ ভাইকেও দেখা দেয়া জায়িয)।
(১৪) শশুর। (শুধু আপন শশুর উদ্দেশ্য)
(১৫) যে স্বামীর সাথে মিলামিশা করা হয়েছে তার অন্য পক্ষের বা স্ত্রীর ছেলে।
(১৬) ঔরষজাত মেয়ের আহাল বা স্বামী বা জামাতা (এখান থেকে পালিত মেয়ের আহাল বা (স্বামী) বাদ যাবে)
(১৭) দুধ মেয়ের স্বামী বা জামাতা।
(১৮) পুরুষদের মধ্যে যারা অবুঝ, মহিলার প্রতি যাদের কোন আকর্ষণ নাই।
(১৯) বালকদের মধ্যে ঐ সমস্ত বালক যাদের কাছে এখনো মেয়েদের বিষয়টি স্পষ্ট হয় নাই।
(২০) অতি বৃদ্ধ পুরুষ, যাদের দিকে তাকালে আকর্ষণ বিকর্ষণে পরিণত হয়।
(বিস্তারিত: মাসিক আল বাইয়্যিনাত শরীফ-১২৪তম সংখ্যা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (১)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাকদাতা ও তালাকপ্রার্থিনী উভয়ের জন্য রয়েছে অসন্তুষ্টি (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












