পুতিনের নেতৃত্বে আসবে পশ্চিম-বিরোধী ‘নতুন বিশ্বব্যবস্থা’র ডাক!
কাজানে আয়োজিত এই সম্মেলনকে রাশিয়ার মাটিতে ইতিহাসের অন্যতম ‘বড় মাপের পররাষ্ট্রনীতি বিষয়ক সম্মেলন’ হিসেবে ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
ইউক্রেন যুদ্ধের জেরে গত দুই বছরে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট পুতিনকে একের পর নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শিবির। কিন্তু পশ্চিমের এই চাপ যে খুব একটা কাজে আসেনি, তার প্রমাণ শুরু হওয়া ব্রিকস সম্মেলন।
২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিন। যেখানে যুক্তরাষ্ট্রের ডলার-কেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিকল্প নিয়ে আসতে পারে পশ্চিম-বিরোধী এই জোট।
আমন্ত্রিত রাষ্টপ্রধানদের মধ্যে রয়েছে চীনের জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। অসুস্থতার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবে।
শুরুতে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলকে নিয়ে আত্মপ্রকাশ করেছিল ব্রিকস (তৎকালীন নাম ব্রিক)। ২০১০ সালে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের শুরুতে এই জোটে যোগ দেয় নতুন চার দেশ- মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্রিকসের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল, ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে যেকোনো আন্ত-রাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করা হয়। বিশ্বব্যাংক নিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মূল মুদ্রাও মার্কিন ডলার।
এই কারণে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের জন্য যেকোনো দেশকে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া অনেক সহজ হয়ে যায়। এসব নিষেধাজ্ঞায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইরান ও চীন।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।