পুঁতে রাখা ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরাইল সন্ত্রাসীদের একাধিক সামরিক যান ধ্বংস করেছেন মুজাহিদ বাহিনী
ফাইটিং লাইন থেকে ফেরার পর আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা রিপোর্ট করেছেন পূর্ব গাজা শহরের পূর্ব কবরস্থানের উত্তর-পূর্বে ইসরাইলি ১টি হেভি সেনা ক্যারিয়ার (এপিসি)'কে আল ইয়াসিন-১০৫ শেল দ্বারা. ১টি সামরিক জীপ'কে ১টি এন্টি-আর্মর শেল দ্বারা ও ১টি সামরিক বুলডোজার'কে মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে টার্গেট করেছে আল-কাসসাম যোদ্ধারা।
জাবালিয়ার পূর্বে ১টি ইসরাইলি ট্যাংক'কে শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দ্বারা টার্গেটের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
এদিকে সন্ত্রাসবাদী ইসরাইলে ড্রোন হামলা চালানোর তথ্য জানিয়েছেন ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। তবে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইহুদিবাদীদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।
গাজায় ইসরাইলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসাবে এই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে।
গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।