পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে ২ শতাধিক কোম্পানির দর
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ফলে প্রধান পুঁজিবাজারের সূচক টানা পাঁচদিন বাড়ার পর কিছুটা কমল। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫ শেয়ারের দরপতন হয়েছে। একই সঙ্গে টাকা অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিরতি এবং বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে কর ছাড়ের সুবিধা নিতে মূলত জুন মাসের পুঁজিবাজারে সক্রিয় হয়ে থাকে, এই দুটো ইস্যুর কারণে গত কয়েকদিনে সূচক বেড়েছিল। আর জুনের শেষ কার্যদিবসে এক শ্রেণীর বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা কাজ করেছে। ফলে শেয়ারবাজারে সূচকের সামান্য পতন ঘটেছে।
এদিকে ব্যাংক হলিডে উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের হলিডের কারণে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
সারাদিনে সূচকের ওঠানামার কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কিছুটা কম ছিল। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ডিএসইতে ৪৬৪ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (রোববার, ২৯ জুন) লেনদেনের পরিমাণ ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)