হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘কটূক্তি’: জাবি শিক্ষার্থী বহিষ্কার
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ধৃষ্টতামূলক কটূক্তির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের অনলআনি পেইজে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তৌফিক নাবিলকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
তৌফিক নাবিল ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) শিক্ষার্থী।
গত শনিবার তৌফিক নাবিলের কটূক্তির একটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং নাবিলের শাস্তি দাবি করে।
শিক্ষার্থীরা এ ব্যাপারে উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীর দ্রুততম সময়ে বিচার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।