পিরোজপুরে টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও গ্যাস
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পিরোজপুর সংবাদদাতা:
কল চাপলেই পানি উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু চাপ ছাড়াই কলে পানি ও গ্যাস আসছে।
ঘটনাটি ঘটেছে পিরোজপুরের একটি টিউবওয়েলে। এ ঘটনা দেখতে ওই এলাকায় ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
জানা গেছে, পিরোজপুর পৌর শহরের ঝাটকাঠীর সাহেব পাড়া এলাকার সুশীল চন্দ্র শীল তার বাড়িতে পানির প্রয়োজন মেটাতে সাতদিন আগে একটি টিউবওয়েল স্থাপন করেন। এর পর থেকেই চাপ ছাড়াই টিউবয়েল থেকে অনবরত পানি পড়ছে। উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করছেন। একপর্যায়ে গত জুমুয়াবার (২৪মার্চ) সন্ধ্যায় এক উৎসুক ব্যক্তি ওই পানিতে দিয়াশলাই এর কাঠি ফেললে আগুন জ্বলে ওঠে।
মুহূর্তে সেখানে লোকজনের ভিড় জমে যায়। অনেকে ছবি তুলে তা সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সে সংবাদ আশপাশে ছড়িয়ে পড়ে। হাজির হয় প্রশাসনের লোকজন। ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
ঝাটকাঠী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সেটা আমরা অনেকেই দেখেছি। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আগুন জ্বলতেছে এটা দেখে এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি ভয়ে আছি আমরা। তিনি বলেন, যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এ ঘটনা শুনে গত রাতেই সেখানে হাজির হন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। তিনি বলছেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ৫ বছর আগে জেলার ভান্ডারিয়ায় এ জাতীয় আরেকটি ঘটনা ঘটেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)