পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যাচেষ্টার অভিযোগ
গাইবান্ধা সংবাদদাতা:
সম্পত্তির লোভে বড় বোন আঞ্জুয়ারাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে। এমনকি আপেল মাহমুদ সম্পত্তির লোভেই পরিকল্পিতভাবে নিজের মেয়ের সাথে ভাগ্নের বিয়েও দিয়েছিলেন।
গাইবান্ধা প্রেসক্লাবে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা, দোষী আপেল মাহমুদ ও সঙ্গীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।