‘পিএসসি সংস্কার’ দাবিতে চাকরিপ্রত্যাশীদের ১১ দফা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১১ দফা দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।
চাকরিপ্রত্যাশীরা বলেন, গত জুলাই মাসে দেশের বিভিন্ন প্রান্তে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তার অন্যতম কারণ ছিল সরকারি চাকরিতে মেধাভিত্তিক এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অভাব। এক বছর পেরিয়ে গেলেও এখনো সেই সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান আসেনি। ফলে তারা আবারও আন্দোলনে নেমেছেন।
তারা বলেন, আমরা চাকরি চাই- যোগ্যতার ভিত্তিতে। পিএসসিকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হলে সংস্কার জরুরি। আমরা ১১ দফা দাবি জানিয়েছি। এর বাস্তবায়ন হলে চাকরির প্রক্রিয়ায় মানুষ আস্থা পাবে।
চাকরি প্রত্যাশীরা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে তারা সর্বাত্মক কর্মসূচিতে যাবেন এবং আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।