‘পিআরের কারণে নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে’
নিজস্ব প্রতিবেদক:
পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল জুমুয়াবার সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, ৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে।
তিনি বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়।
ডা. জাহিদ বলেন, নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারী করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।