পায়রা বিদ্যুৎকেন্দ্র: ৪০ হাজার টন কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বন্ধ থাকা পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু করতে ৪০ হাজার টন কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে। তিন দিন আগে কয়লা আমদানির জন্য এ ঋণপত্র খোলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রটির এক শীর্ষ কর্মকর্তা।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, ‘৪০ হাজার টন কয়লার একটি ঋণপত্র তিন দিন আগে চীনা প্রতিষ্ঠান সিএমসি খুলেছে। আগামী ২৪-২৫ তারিখের মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী প্রথম জাহাজ পায়রা বন্দরে পৌঁছাবে।’
ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুনরায় চালু করতে কিছু মেনটেন্যান্স করতে হয়।
এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২৭-২৮ তারিখের দিকে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট পুনরায় উৎপাদন শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানান এক কর্মকর্তা।
কবে নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় সচল করা যাবে এ ব্যাপারে জানতে চাইলে শাহ আব্দুল মাওলা বলেন, ‘আমাদের আশা, কয়লা পায়রা বন্দরে আসার দুই-তিন দিনের মধ্যে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার।’
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে প্রতিদিন সাড়ে ৬ হাজার টনের মতো কয়লা লাগে। সেই হিসাবে নতুন আমদানি করা এই কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় ছয় দিনের একটু বেশি চালানো যাবে।
তবে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার জানিয়েছেন, ‘আপাতত ৪০ হাজার টনের একটি কয়লার জাহাজের ঋণপত্র খোলা হলেও পর্যায়ক্রমে আরও ঋণপত্র খোলা হবে। সে জাহাজগুলোও পর্যায়ক্রমে চলে আসবে। আশা করি সামনের দিনগুলোতে এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন নিরবচ্ছিন্ন থাকবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)