পাহাড়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রদান করে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণœ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজু বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনকে কেন্দ্র করে দেয়া বক্তব্যে বাংলাদেশের পার্বত্যাঞ্চল, সরকার ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে একপাক্ষিক ও চরম মিথ্যা চিত্র তুলে ধরা হয়েছে, যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসছে। এ নিয়ে ভুল তথ্য ও মিথ্যাচার নতুন নয়। আপনারা সরেজমিনে গিয়ে দেখুন- কারা আপনাদের নিরাপত্তা দিচ্ছে।
পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু রাজনৈতিক প্রতিনিধি বিদেশে বসবাস করে দেশের বাস্তবতা সম্পর্কে প্রকৃত ধারণা না রেখেই পাহাড় নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। তারা জানেন না যে, পাহাড়ে জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ সন্ত্রাসীদের চাঁদাবাজিতে স্থানীয় নিরীহ মানুষ অতিষ্ঠ। কিছু রাজনৈতিক দলের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা পার্বত্য চট্টগ্রাম নিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার এবং ঐতিহাসিক সত্যের বিকৃতি। তিনি আরও বলেন, এসব বক্তব্য রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করছে, যা আন্তর্জাতিক মহলে ভুল ধারণার সৃষ্টি করবে। তিনি অভিযোগ করেন, পাহাড়ে আধিপত্যের নামে নিজস্ব গ্রুপের মধ্যেই সংঘর্ষ ও হত্যাকা- নিত্যদিনের ঘটনা, অথচ সেসব বিষয়ে কারও দৃষ্টি নেই।
এ সময় পিসিসিপি কেন্দ্রিয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্মে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে তাদের শনাক্ত করে রাষ্ট্রের স্বার্থে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। অন্যদিকে সংবিধান, শান্তি চুক্তি ও প্রচলিত আইনে ঐতিহাসিকভাবে স্বীকৃত পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীরা ‘আদিবাসী’ নয়, বরং উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।
বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের আগে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়কে সন্ত্রাসমুক্ত করতে হবে। ভূমি কমিশনে বাঙালি প্রতিনিধি যুক্ত করে বৈষম্যহীন ভূমি কমিশন গঠন করতে হবে। ২০১৬ সালে সংশোধিত বিতর্কিত ধারাসমূহ বাতিল করে নিরপেক্ষভাবে ভূমি কমিশন পুনর্গঠন এবং ভূমি জরিপ সম্পন্ন করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এর বাস্তবতা জটিল ও বহুমাত্রিক। আন্তর্জাতিক অঙ্গনে একপাক্ষিক ও মিথ্যা তথ্য উপস্থাপন কেবল বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রয়োজন তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল উপস্থাপনা, যা সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্র, সরকার ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যদি এ ধরনের মিথ্যাচার অব্যাহত থাকে, তাহলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরু বিক্রি করতে বাংলাদেশে আসা তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির ছাড়া ১২৫ টাকায় সরকারি চাকরি বিগত ২০ বছরে নজিরবিহীন: ভূমি প্রতিমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ পুলিশ সদর দফতরের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপে ফাটল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরানীবাদে গৃহকর্তা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদারীপুরে নির্মাণাধীন ঘরে হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ২
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












