সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি: সংঘাতে ছাত্রদল-ছাত্রশিবির

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, রাত ১২:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫০
নিজস্ব প্রতিবেদক:
সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন্দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না। অস্থিরতা সৃষ্টি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। অন্যদিকে, সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে, ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জামাত-শিবির। ক্যাম্পাসে সংঘাত বন্ধ ও সহাবস্থান নিশ্চিতে সাংগঠনিক অভিভাবকের ভূমিকা চান বিশ্লেষকরা।
দেয়াল লিখনকে কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এই উত্তাপ। একই ঘটনা কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে অনলাইনে ফটো কার্ড নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা।
রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূল দল বিএনপি-জামায়াতের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপরীতমুখী অবস্থানের লাগাম টানবে কে?
এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় দলীয় করণের কোনো সুযোগ নেই। বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের সুযোগ নেই।
একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও, অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন।
এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই।
ছাত্র সংগঠনগুলোর এমন সংঘর্ষের পেছনে রাজনৈতিক দলগুলোর ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখার প্রবণতাকে দুষছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। তার মতে, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির চর্চার বিকল্প খুঁজতে হবে।
তিনি বলেন, যারাই রাজনীতি করে সবাই চায় কেন্দ্রকে অধীনে রাখতে চায়। সুতরাং এই বাহিনী ভিত্তিক রাজনীতি কেন্দ্র থেকে যদি নিষিদ্ধ না হয় তাহলে এরকম চলতেই থাকবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৯ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৯ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৯ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৯ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৯ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৯ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৯ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৯ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৯ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৯ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১১ ঘণ্টা আগে